৫২ কালিয়াকৈর প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এতে ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকী দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তারা হলেন-ফুলবাড়ীয়া ইউনিয়নে মো: আ: হাকিম মিয়া, বোয়ালী ইউনিয়নে মো: শাহাদাত হোসেন, মধ্যপাড়া ইউনিয়নে মো: নাছিম কবির এবং সূত্রাপুর ইউনিয়নে মোহাম্মদ বজলুর রহমান।
আর দু’টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন আটাবহ ইউনিয়নে মো: আলাউদ্দীন মোল্লা, চাপাইর ইউনিয়নে মো: সাইফুজ্জামান সেতু।
এছাড়া ঢালজোড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: আক্তারুজ্জামান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।