৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকার জুয়ার মাঠে আজ ১৩ এপ্রিল বুধবার অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। বাঘের বাজারের নাম্বার ওয়ান জুয়াড়ী ও মাদক ব্যবসায়ি সফিকের নেত্রিত্তে অনেক দিন যাবৎ জমজমাট ভাবে চলে আসছিলো হাউজি, জুয়া, অশ্লিল নিত্য ও মাদকের রমরমা ব্যবসা।
এ সবের প্রতিবাদ করতে গিয়ে সফিকের হতে লাঞ্চিত হয়েছেন এলাকার সুশিল সমাজ, সাংবাদিক সহ অনেকেই। এক কথায় এলাকার আতঙ্ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন সফি। তাই বাঘের বাজারের সাধারন জনগনের একটাই প্রশ্ন জুয়ারী সফিকের খুটির জোর কোথায়।
সবশেষে আজ গাজীপুরের র্নিবাহী ম্যজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেত্রিত্তে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় বাঘের বাজারের জুয়ার মাঠে, পরে জুয়ার মাঠের আসবাবপত্র বের করে পাশে মতিউর রহমানের বাড়ির সামনে খোলা জায়গায় আগুন লাগিয়ে পুড়েফেলেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
পরে ভ্রম্যমান আদালত স্থান ত্যাগ করলে সেখানে অবস্থানরত শিল্প পুলিশের গোয়েন্দা শাখার একজনকে আটক করে মারদর সহ তার কছে থাকা জিনিষপত্র ছিনিয়ে নিয়ে তাকে ঘরে আটকে রাখে জুয়ারী সফিকের লোকজন পরে তাকে উদ্দার করেন আইনশৃংখলা বাহিনী সদস্যরা।অভিযোগ রয়েছে, র্দীঘ দিন যাবৎ সফিকুর রহমান সফি এলাকায় মাদক, জুয়া ও দেহব্যবসা চালিয়ে আসছেন, এলাকার সুশিল সামাজের দাবী, প্রশাসনের যথাযথ হস্থক্ষেপে দ্রুত জুয়ারী সফিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকার মানুষকে জিম্মি দশা থেকে মুক্ত করবেন।