রাজধানী ঢাকার কলাবাগানে বাসায় ঢুকে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলে উত্তর ধানমন্ডির কলাবাগানের তেঁতুলগলি এলাকার ৩৫ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার নিউজ চ্যানেল ৫২ কে বলেন, ওই বাসায় আজ বিকেলে কয়েকজন দুর্বৃত্ত পার্সেল দেওয়ার নাম করে বাসায় ঢুকে কুপিয়ে দুজনকে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার সময় ওই বাসার নিরাপত্তাকর্মীকেও কুপিয়ে আহত করে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বিকেল পাঁচটার দিকে হঠাৎ ওই বাসা থেকে চিৎকার-চেঁচামেচি শুনতে পান তাঁরা। পরে অন্তত পাঁচ যুবককে ওই বাসা থেকে দ্রুত বের হয়ে যেতে দেখেন।