ইয়ামিন হোসেন, ৫২ ভোলা উত্তর প্রতিনিধি।।
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের চর মনসা গ্রামের শহিদের লম্পট পুত্র মনির, পার্শ্ববর্তী চরপাতা এলাকার দীনমজুর হারুনের স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষনের চেষ্টায় চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার অভিযোগের ভিত্তিতে তথ্য অনুসন্ধানে গিয়ে ধর্ষিতা ও প্রত্যক্ষ দোষিদের কাছ থেকে জানায়ায় ঐ স্কুল পড়ুয়া ছাত্রী কচুর লতি তোলতে গেলে তাকে জোড় করে মূখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। পরে পার্শ্ববর্তী লোকজন বিষয়টি টের পেয়ে তাদেরকে হাতেনাতে আটক করে স্থানীয় মেম্বার মিলন এর কাছে নিয়ে আসলে তিনি ছেলেকে স্থানীয় গ্রাম পুলিশ দ্বারা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আটক করে রাখে। পরে ধর্ষক মনিরের মামা ও স্থানীয় মোড়ল রতন দপ্তরি এসে উপস্থিত জনতার সামনে বলেন, আমার ভাগিনা সামান্য কিছু করতেই পারে তাতে কি হয়? আমার ভাগিনার বিচার আমি করব। পত্রিকায় দিলে কি হবে? এই ব্যাপারে ঐ মোড়ল রতন দপ্তরির সাথে যোগাযোগ করলে তিনি এই প্রতিবেদকে বলেন, আমার ভাগিনা মনিরের কাছ থেকে স্বাক্ষর নিয়ে ছেড়ে দিয়েছি। যদি কোন জরিমানা দেওয়া লাগে আমি দিব। এটা নিয়া ঘাটাঘাটি করবেন না। স্থানীয় মেম্বার মিলন ও খালেক মিয়া জানান ভাই বিষয়টি সত্য হলেও ছেলের মামা রতন দপ্তরি প্রভাবশালী বলে তাই আমরা কিছুই করতে পারি নি। এই ব্যাপারে ভোলা সদর মডেল থানার ওসি মীর খাইরুল কবিরের সাথে যোগাযোগ করলে তিনি জানান এই ব্যাপারে কেউ থানায় আসে নি। ভিটকিমের পরিবার থেকে কেউ আসলে মামলা নেওয়া হবে। এদিকে ধর্ষক মনির ও তার মামা স্থানীয় মোড়ল রতন দপ্তরির বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী।