ওবাইদুল ইসলাম, গাজীপুর থেকে।।
বরেণ্য কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতি বিজড়িত নুহাশপল্লী ও গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেছেন শীর্ষস্থানীয় বেসরকারী বিশ্ববিদ্যালয়, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
রোববার সকাল থেকে দিনব্যাপী আউটডোর ক্লাসের অংশ হিসেবে নুহাশপল্লী ছাড়াও শিক্ষার্থীরা গাজীপুরের জাতীয় উদ্যানের সৌন্দর্য উপভোগ করেন। বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন, বিভাগের শিক্ষক রফিকুজ্জামান রুমান, বুরহান উদ্দিন ফয়সল, প্রশাসনিক কর্মকর্তা জাফর ইকবাল গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব সভাপতি এম এ কাশেম, কোষাধক্ষ্য লাভলু মিয়া, নির্বাহী সদস্য হুমায়ুন কবির, রতন হোসেন, মোঃ আব্দুল আজিজ, ওবাইদুল ইসলাম প্রমূখ। বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নুহাশপল্লী ছাড়াও পাশ্ববর্তি বিভিন্ন নদী ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন।
এছাড়া জাতীয় উদ্যানের বিভিন্ন এলাকা পায়ে হেটে বৈকালিক ভ্রমনেও ক্লান্তিহীন প্রয়াস ছিল তাদের। জাতীয় উদ্যানে ফিচার ও সংবাদ প্রতিবেদন লেখার নানা কৌশল নিয়ে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন শিক্ষকরা। শিক্ষার্থীরা প্রকৃতির মত সুশৃংখল হতে এবং সততা ও দেশপ্রেমে উজ্জীবিত গনমাধ্যমকর্মী হিসেবে নিজেদের গড়ে তোলার আগ্রহ জানান।
এছাড়া, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবে চা চক্রেও প্রাণবন্ত মতবিনিময় করেন শিক্ষার্থী ও কর্মরত সাংবাদিকরা। সদর উপজেলা প্রেসক্লাব সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে মতবিনিময়ে অধ্যাপক জাহাঙ্গীর কবির বলেন, মফস্বলে কর্মরত সাংবাদিকদেও কাজ অনেক বেশি চ্যালেঞ্জিং। তিনি জানান, সাংবাদিকতার শিক্ষক- শিক্ষার্থী হিসেবে হাতে কলমে ধারনা নিতেই এমন ভ্রমন আয়োজন করা হয়েছে। তিনি স্থানীয় সাংবাদিকদেও মানারাতের সাংবাদিকতা বিভাগ পরিদর্শনের আহ্বান জানান।
এম এ কাশেম বলেন, অনেক প্রতিকু’লতার মাঝেও সততার মানদন্ডে উত্তীর্ন হ্ওয়াই সবচেয়ে সাহসের কাজ। গাজীপুরের শিল্পঘন এলাকায় সরকারের রাজস্ব আদায়ে আরো যত্নবান হ্ওয়ার পরামর্শ দেন তিনি। এম এ কাশেম বলেন, মানারাতের শিক্ষক- শিক্ষার্থীদেও পেয়ে তিনি আপ্লুত। ভবিষ্যতে আবারো এ এলাকায় শিক্ষা সফর করার আমন্ত্রন জানান তিনি।