বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

সংসদের হাতে বিচারক অপসারণ ক্ষমতা অবৈধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০১৬, ৭:৪১ অপরাহ্ণ

৫২ জাতীয় ডেস্ক।।
বিচারক অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এই সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামো ও ক্ষমতা পৃথকীকরণ নীতির পরিপন্থী বলে অভিহিত করা হয়েছে।

রায়ে সংবিধানে ৭০ অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলা হয়, ওই অনুচ্ছেদের কারণে দলের সংসদ সদস্যরা হাইকমান্ডের কাছে জিম্মি। নিজস্ব কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তাদের নেই। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদ সদস্যরা ভোট দিতে পারেন না। রায়ে আরো বলা হয়, বিভিন্ন উন্নত দেশে সংসদ সদস্যদের স্বাধীনভাবে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু ৭০ অনুচ্ছেদের কারণে আমাদের দেশের সংসদ সদস্যদের দলের অনুগত থাকতে হয়। বিচারপতি অপসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তারা দলের বাইরে যেতে পারেন না। রায়ে বলা হয়, এই সংশোধনী রাষ্ট্রের তিনটি অঙ্গের ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে। এটি বহাল থাকলে বিচারপতিদের সংসদ সদস্যদের করুণাপ্রার্থী হয়ে থাকতে হবে। যা বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার এই রায় ও অভিমত দেন। বেঞ্চের কনিষ্ঠ বিচারক মো. আশরাফুল কামাল অপর দুই বিচারপতির সঙ্গে দ্বিমত পোষণ করেন। কিন্তু তার দ্বিমতের অংশ প্রকাশ্য আদালতে জানানো হয়নি। এই রায়ের ফলে সংসদের হাতে বিচারক অপসারণ ক্ষমতা বাতিল হয়ে গেলো।

এদিকে এর আগে বিভিন্ন সময়ে সংসদে প্রণীত চারটি (পঞ্চম, সপ্তম, অষ্টম এবং ত্রয়োদশ) সংবিধান সংশোধন আইন সুপ্রিম কোর্ট বাতিল করেছিলো। কিন্তু এসবের কোনটিই যে সংসদ প্রণয়ন করেছিলো সেই সংসদের মেয়াদে বাতিল হয়নি। ষোড়শ সংবিধান সংশোধন আইন বাতিলের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো। অর্থাত্ যে সংসদ এই সংশোধন আইন পাস করেছিল সেই সংসদের আমলেই এটি বাতিল হলো। তাছাড়া আওয়ামী লীগ সরকারের প্রথম আমলে ১৯৭২ সালের মূল সংবিধানেই সংসদের হাতে বিচারক অপসারণের ক্ষমতা ছিলো। গতকাল হাইকোর্ট রায় ঘোষণার দেড় ঘন্টার মধ্যেই জাতীয় সংসদে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সংসদ সদস্যরা তাদের সার্বভৌমত্ব ক্ষুন্ন হওয়ায় ক্ষুদ্ধ হয়ে ওঠেন।   খোদ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সংসদে দাঁড়িয়ে এই রায়কে সংবিধান পরিপন্থী এবং অবৈধ বলে মন্তব্য করেন।

গতকাল বেলা ২টা ২০ মিনিটে জনাকীর্ণ আদালতে ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘোষণা করা হয়। ২০ মিনিটের এই রায়ে আদালত শুধু আদেশ এবং কিছু অভিমতের অংশ পাঠ করে শোনান। এতে বলা হয়, বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মৌলিক স্তম্ভ এবং সংবিধানের ৭-এর ‘খ’ অনুচ্ছেদ অনুযায়ী, মৌলিক স্তম্ভ পরিবর্তন করা যায় না। কিন্তু ষোড়শ সংশোধনীর মাধ্যমে সরকার বিচারপতিদের অপসারণের বিষয়টি সংসদের হাতে তুলে দেয়, যা ছিল ঐতিহাসিক দুর্ঘটনা।

রায়ে বলা হয়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে সংসদের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকলেও সেখানকার সংস্কৃতিগুলো ভিন্ন। এমনকি এসব দেশে আমাদের দেশের মতো সংবিধানের ৭০ অনুচ্ছেদ নেই। সে দেশের আইন প্রণয়নকারীরা স্বাধীনভাবে কাজ করতে পারেন। কিন্তু আমাদের দেশে ৭০ অনুচ্ছেদের কারণে দলের হাইকমান্ডের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিলে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

রায়ে বলা হয়, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ৬৩ শতাংশ দেশেই বিচারক অপসারণ ক্ষমতা সংসদের হাতে নেই। শ্রীলঙ্কা ও ভারত দুটি ক্ষেত্রে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রাখলেও তার অভিজ্ঞতা সুখকর নয়। এটর্নি জেনারেল এবং অতিরিক্ত এটর্নি জেনারেল বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ  পৃথিবীর কিছু সংখ্যক দেশে সংসদের হাতে বিচারকদের অপসারণ ক্ষমতা রয়েছে। কিন্তু ওইসব দেশের সংসদ সদস্যদের সঙ্গে আমাদের সংসদ সদস্যদের মেলানো ঠিক হবে না। ওইসব দেশের সংসদ সদস্যরা স্বাধীনভাবে কাজ করতে পারেন।

রায়ে বলা হয়েছে, সংবিধানের ৯৫(২) সি অনুচ্ছেদে বিচারক নিয়োগে আইন প্রনয়ণের কথা বলা আছে। ড. কামাল হোসেন ও আমীর-উল ইসলাম বলেছেন, কোন সরকার এই আইন করেনি। এ ব্যপারে আমরাও দ্ব্যর্থহীন ভাষায় একমত পোষণ করি। ড. কামাল হোসেন বলেছেন, ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে হেয় করা হয়েছে এবং নাজুক অবস্থায় ফেলা হয়েছে। আদালত এ মতের সঙ্গে একমত পোষণ করে একইসঙ্গে বলেন, বিচারপতি অপসারণের ক্ষেত্রে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি উত্তম পন্থা।

রায়ে বলা হয়, আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক বৈশিষ্ট্য হলো বড় দলগুলোর মধ্যে বিভেদ এবং সমাজ মারাত্মকভাবে বিভক্ত। এছাড়া সংসদে সবসময় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নাও থাকতে পারে। ফলে একজন বিচারক অদক্ষ হলেও তাকে অপসারণ করা যাবে না। তাহলে তা দেশের জন্য লজ্জাজনক হবে। এ ধরনের পরিস্থিতিতে আদালত চোঁখ বন্ধ করে রাখতে পারে না।

আদালত বলেন, বাংলাদেশে বিচারক নিয়োগের কোনো নীতিমালা নেই। কিন্তু অপসারণের নীতিমালা করা হয়েছে, যা কোনোভাবেই ঠিক নয়। আগে নিয়োগের নীতিমালা ঠিক করা উচিত।

রায়ে বলা হয়, বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে দেওয়ার ফলে বিচার বিভাগের ওপর খড়গ ঝুলিয়ে দেওয়া হয়। বিচারকদের ওপর যদি এই খড়গ ঝুলিয়ে দেওয়া হয় তাহলে জনগণের মনে বিরূপ ধারণা সৃষ্টি হবে। ন্যায়বিচার নিয়ে তখন জনগণের মনে সংশয় সৃষ্টি হবে। জনগণ যদি মনে করেন বিচার বিভাগের স্বাধীনতা নেই তাহলে বিচার বিভাগের অস্তিত্বই থাকে না। যেহেতু ষোড়শ সংশোধনী বিচার বিভাগের উপর আস্থা দুর্বল করেছে সে কারণে জনস্বার্থে ব্যাঘাত ঘটবে এবং জনগন ক্ষতিগ্রস্থ হবে। কমনওয়েলথ ল্যাটিমার প্রিন্সিপাল ২০০৩ এর মাধ্যমে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওপর বিচারক অপসারণের ক্ষমতা থাকাটাকেই সর্বোত্তম মনে করছে আদালত। রায়ে বলা হয়, ষোড়শ সংশোধনী সংবিধানের ৯৪(৪), ১৪৭(২) এবং ৭(খ) অনুচ্ছেদের পরিপন্থী। সুতরাং এটা বাতিল যোগ্য ও সংবিধান পরিপন্থী।

১৯৭২ সালের মূল সংবিধানে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের ওপর ন্যস্ত ছিল। ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে ওই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। পরে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমানের শাসনামলে বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত হয়। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ষোড়শ সংশোধনীর ৯৬(২) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ছাড়া কোনো বিচারককে অপসারিত করা যাইবে না।’ ৯৬(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, দফা (২) এর অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে। সেই তদন্ত ও প্রমাণের পদ্ধতি এবং অপসারণের প্রক্রিয়া ঠিক করে তৈরি একটি আইনের খসড়া গত ২৫ এপ্রিল নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর ১০ দিনের মাথায় মূল আইনটিই হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গেলো।

এর আগে ২০১৪ সালের ৫ নভেম্বর ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন। আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ ওই সংশোধনী  কেন অবৈধ, বাতিল ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করে। পরে এই রুল শুনানির জন্য প্রধান বিচারপতি বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন। হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হককে এই বিশেষ বেঞ্চে অন্তর্ভুক্ত করা হয়।

দেশের শীর্ষ পাঁচজন আইনজীবী ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসি অ্যামিকাস কিউরি হিসেবে আদালতে অভিমত দেন।

আইনজীবীদের প্রতিক্রিয়া

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, হাইকোর্টের রায়ে আমরা সংক্ষুব্ধ। এই রায় স্থগিতের জন্য রবিবার চেম্বার জজ আদালতে আবেদন করব। তিনি বলেন, রায়ে আমাদেরকে আপিলের সার্টিফিকেট দেওয়া হয়েছে। ফলে আমরা সরাসরি আপিল করতে পারব। অ্যাটর্নি জেনারেল বলেন, ১৯৭২ সালে সংবিধান যখন প্রণয়ন করা হয়েছিল তখন বিচারপতিদের অপসারণের বিষয়টি সংবিধানে উল্লেখ ছিল। কিন্তু পঞ্চম সংশোধনীর মাধ্যমে সামরিক সরকার এটি সংশোধন করে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাত থেকে নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে দেয়। যেহেতু এর আগে সামরিক শাসনামলকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছিলেন সেহেতু তাদের কার্যক্রমও অবৈধ। তাই বিচারপতিদের অপসারণে সামরিক সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটিও অবৈধ। তিনি বলেন, সংবিধান প্রণয়নের সময় যেহেতু সংসদ সদস্যদের হাতেই বিচারপতিদের অভিসংশন বা অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছিল তাই এখন সেটিই বহাল চাচ্ছি।

রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, হাইকোর্টের এই রায় ঐতিহাসিক। এই রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে পেরেছি।

মামলা পরিচালনা করেছেন যারা

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন। তাদেরকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু ও অমিত তালুকদার প্রমুখ। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মইন ফিরোজী ও অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল।

যে ৯ আইনজীবী রিট পিটিশনার

রিট আবেদনকারীরা হলেন আসাদুজ্জামান সিদ্দিকী, এ,এইচ, ইমরুল কাউসার, মামুন আলিম, এখলাস উদ্দিন ভুইয়া, মোঃ ছারওয়ার আহাদ চৌধুরী, মাহবুবুল ইসলাম, নুরুল ইনাম বাবুল, সৈয়দা শাহীন আরা লাইলী এবং রিপন বারই।

 


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
22232425262728
2930     
       
    123
45678910
       
  12345
13141516171819
20212223242526
27282930   
       
      1
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
      1
23242526272829
30      
   1234
567891011
12131415161718
19202122232425
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30      
   1234
12131415161718
19202122232425
262728293031 
       
   1234
567891011
12131415161718
19202122232425
262728    
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
15161718192021
22232425262728
293031    
       
     12
17181920212223
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
14151617181920
21222324252627
2829     
       
     12
17181920212223
31      
  12345
20212223242526
2728293031  
       
2930     
       
    123
11121314151617
18192021222324
       
  12345
6789101112
13141516171819
27282930   
       
      1
9101112131415
16171819202122
3031     
   1234
567891011
12131415161718
       
 123456
21222324252627
282930    
       
     12
3456789
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
22232425262728
       
       
      1
2345678
9101112131415
30      
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
      1
2345678
9101112131415
16171819202122
232425262728 
       
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
      1
2345678
23242526272829
30      
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
     12
17181920212223
2425262728  
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30      
   1234
567891011
19202122232425
262728293031 
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
10111213141516
       
  12345
20212223242526
       
2930     
       
    123
25262728293031
       
   1234
19202122232425
26272829   
       
891011121314
293031    
       
    123
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
21222324252627
28293031   
       
     12
24252627282930
31      
293031    
       
  12345
2728     
       
      1
2345678
9101112131415
16171819202122
3031     
আপনার সন্তানকে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে উক্ত প্রতিষ্ঠানে ভর্তি করাতে যোগাযোগ পরিচালক: ০১৭৪৩৫৬০২৫২
আপনার হালাল উপার্জনের একটি অংশ দান করে মসজিদ মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করে সদাকায়ে জারিয়ায় অংশ নিন।
এক ক্লিকে বিভাগের খবর