৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন সরকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা থেকে অন্যান্য দেশকে ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়ের আওতায় বিভিন্ন দেশ আইআরজিসি’র সঙ্গে লেনদেন ও সম্পর্ক রক্ষা করতে পারবে।
গতকাল (বুধবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দুটি নোটিশে বলেছেন, যেসব সরকার ও ব্যবসা প্রতিষ্ঠান আইআরজিসি’র সঙ্গে লেনদেন করবে তারা আমেরিকা সফরে বিধিনিষেধের মুখে পড়বে না। পম্পেও বলেন, আমেরিকার পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

পম্পেও জানিয়েছেন, ইরাক ও লেবাননে যারা আমেরিকার সঙ্গে কাজ করেন তারা ছাড়ের সুযোগ পাবেন। তারা কোনো রকমের ভয়ভীতি ছাড়াই আইআরজিসি’র সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারবেন।
চলতি মাসের প্রথম দিকে আমেরিকা আইআরজিসিকে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে। ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদেরকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেয়।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024