৫২ জাতীয় ডেস্ক।।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
আইজি প্রিজনের মিডিয়া উপদেষ্টা মশিউর রহমান খান শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, শনিবার দুপুরের পর সাংবাদিক পরিচয়ে এ হুমকি দেয়া হয়।সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, শীর্ষ সন্ত্রাসীদের নামে রাজধানীর বড় বড় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছিল।
তাই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে শুক্রবার বিকালে তিন শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস, খোরশেদ আলম রাসু ও পিচ্চি হেলালকে কাশিমপুর কারাগার থেকে যথাক্রমে যশোর কারাগার, কুমিল্লা কারাগার ও রাজশাহী কারাগারে পাঠানো হয়।
এ কারণে সাংবাদিক পরিচয়ে কিলার আব্বাসের লোকজন 'শেষ দেখে নেয়া হবে' বলে আইজি প্রিজনের মোবাইলফোনে খুদেবার্তায় (এসএমএস) হুমকি দেন।এতে বলা হয়, 'এখন থেকে বিভিন্ন পত্র পত্রিকা ও টিভি চ্যানেলে তোর বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
খুদেবার্তায় আল্লার কসম খেয়ে বলা হয়, 'তোকে কেউ বাঁচাতে পারবে না।'তবে হুমকির ঘটনায় রাত ৯টা পর্যন্ত কোনো জিডি হয়নি বলে জানা গেছে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024