
এম সহিদুল ইসলাম, ৫২ লালমনিরহাট থেকে।।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পনির উদ্দিন(৫০) নামে এক মানসিক প্রতিবন্ধির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার(০২ অক্টোবর) সকালে উপজেলার পলাশী ইউনিয়নের দেওডোবা গ্রামের আনোয়ার মোড় এলাকার একটি আম গাছ থেকে ঝুলন্ত ওই লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবু তালেবের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক প্রতিবন্ধী পনির উদ্দিন প্রায় সময় কাউকে না জানিয়ে নিরুদ্দেশ হতেন। কয়েক বছর আগে নিজেই নিজের মাথায় কুড়াল দিয়ে আঘাত করে আত্নহত্যার চেষ্টা করেন। মঙ্গলবার রাতে ঘুম থেকে জেগে উঠে হঠাৎ ঘরের বাহিরে চলে যান সে । অনেক খোঁজা খুঁজির এক পর্যয়ে বুধবার সকালে বাড়ির পাশে একটি আম গাছে গলায় রশি পেচিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান প্রতিবেশীরা।খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।
ঘটনাস্থলে উপস্থিত আদিতমারী থানার উপ পরিদর্শক(এসআই) মিজানুর রহমান মিজান বলেন, আত্নহত্যা করা এই মানসিক প্রতিবন্ধীর শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ঊর্দ্ধতন কর্মকর্তাদের পরামর্শে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024