
৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলারা আমেরিকাকে বিশ্বাসঘাতক
বলে অভিহিত করে মার্কিন সরকারের ওপর অভিসম্পাত দিয়েছে। কুর্দিরা আরো বলেছে,
“সেনা প্রত্যাহার করে আমেরিকা আমাদের পিঠে চুরি মেরেছে।” সিরিয়া থেকে
মার্কিন সেনা প্রত্যাহার করার সিদ্ধান্তে হতাশ হয়ে কুর্দিরা এসব কথা বলেছে।
সিরিয়ার কুর্দি গেরিলাদের সংগঠন
সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র মুখপাত্র মুস্তাফা বালির বরাত
দিয়ে আমেরিকা থেকে পরিচালিত ন্যাশনাল পাবলিক রেডিও বলেছে, এ পর্যায়ে কুর্দি
গেরিলারা এখন উন্মুক্ত এবং মিত্র খুঁজে নেয়ার বিষয়ে তাদের সামনে সব পথ
খেলা। রেডিও প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দিরা সিরিয়ায় অবস্থানরত ইরানি সেনা
এমনকি সিরিয়ার সরকারি সেনাদের কাছে সুরক্ষা চাওয়ার বিষয়টিও বিবেচনা করতে
পারে।
মুস্তাফা বালি বলেন, “সিরিয়া সরকারের নিজ
সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা করা উচিত। এ জায়গা থেকে আমরা উত্তরাঞ্চলে
সিরিয়ার সরকারি সেনাদের উপস্থিতির বিরোধিতা করব না।”
গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন। এ নিয়ে
কুর্দিদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মার্কিন সেনারা এতদিন এসব
কুর্দি গেরিলাকে সমর্থন দিযে আসছিল।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024