
৫২ ধর্ম ও জিবন ডেস্ক।।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের
বিরুদ্ধে হামলা চালানোর শক্তি বিশ্বের কোনো দেশের নেই। তিনি আরো বলেছেন,
ইরানের মুসলিম জাতি এতটা শক্তিমত্তার অধিকারী যে, তার নিরাপত্তা বিঘ্নিত
করার সাহস কারো নেই।
প্রেসিডেন্ট রুহানি
গতকাল (সোমবার) সমগ্র ইরানের বিশিষ্ট সুন্নী আলেমদের এক সমাবেশে এ প্রত্যয়
ব্যক্ত করেন। শত্রুদের পক্ষ থেকে ইরানকে নানামুখী হুমকি দেয়া হচ্ছে উল্লেখ
করে তিনি বলেন, “আমরা এদেশের সম্মান ও মর্যাদা রক্ষা করে শত্রুদের পরাজিত
করার মাধ্যমে বর্তমান কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবো।”

ইরানের ইসলামি বিপ্লবের আন্দোলনের
দিনগুলোসহ পরবর্তীতে বিপ্লবকে রক্ষা করার কাজে সুন্নি মুসলমানদের অবদানের
কথা স্মরণ করেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লব
সুনির্দিষ্ট কোনো মাজহাবের অর্জন নয় বরং এদেশের সকল মাজহাবের সকল মানুষ এই
বিপ্লবকে সফল করেছেন এবং প্রত্যেকের অধিকার এখানে সমুন্নত রয়েছে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024