
৫২ রাজনীতি ডেস্ক।।
জামায়াতের ডাকে উত্তরবঙ্গের ১৬ জেলায় ৪৮ ঘণ্টার হরতাল চলছে। আজ সকাল থেকে এ হরতাল শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত জেলাগুলোতে বড় কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।
রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমিরসহ তিনকর্মী নিখোঁজ হওয়ার প্রতিবাদে এ হরতালের ডাক দেয় জামায়াত।
মঙ্গলবার রাতে মহানগর জামায়াতের প্রচার ও অফিস সম্পাদক রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জানুয়ারি মিঠাপুকুর উপজেলা জামায়াতের নেতা আলামিন, তার স্ত্রী বিউটি বেগম ও জামায়াতের নারী সদস্য মৌসুমি বেগমকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তারপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ প্রতিবাদেরই হরতাল পালন করলে দলটি।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024