
উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১ জন ও সাধারণ সদস্য পদে ২৩৮ জন প্রার্থী এখন ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোট চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে যে যেভাবে পারছেন ভোট চাইছেন। সবার সঙ্গেই কুশলবিনিময়ের মাধ্যমে ভোটারদের নিজেদের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছেন। দলীয় পরিচয়ে নেতাকর্মীরা তাদের দলীয় প্রার্থীর পক্ষেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও তাদের বন্ধু আত্মীয়স্বজনদের মাধ্যমে ভোটারদের কাছে নানা কৌশলে ভোট প্রার্থনা করছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৭, বিএনপি ৭, আওয়ামী লীগ বিদ্রোহী ২, বিএনপি বিদ্রোহী ২, জাতীয় পার্টি ১, তরিকত ফেডারেশন ১ ও স্বতন্ত্র ১৩ জন প্রার্থী রয়েছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতকারীরা হলেন ফুলবাড়িয়া ইউনিয়নে অধ্যাপক মো. আবদুল হাকিম (আওয়ামী লীগ), বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম (বিএনপি), মো. আবদুর রাজ্জাক মাস্টার (আওয়ামী লীগ বিদ্রোহী) ও মো. আরিফ হুসাইন (স্বতন্ত্র)। চাপাইর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সেতু (আওয়ামী লীগ বিদ্রোহী), এইচএম শওকত ইমরান (বিএনপি), লায়ন মো. আহসান হাবীব (আওয়ামী লীগ), এটিএম খোরশেদ আলম (স্বতন্ত্র), মো. এমারত হোসেন (কৃষক শ্রমিক জনতা লীগ) ও মো. সামছুল হক (স্বতন্ত্র)। মধ্যপাড়া ইউনিয়নে মো. নাছিম কবীর (আওয়ামী লীগ), এসএম সিরাজুল ইসলাম স্বপন (বিএনপি), মো. ফরিদুল ইসলাম সাগর (স্বতন্ত্র), মো. ছানোয়ার হোসেন (স্বতন্ত্র), ডা. মো. আজিজুল হক (জাতীয় পার্টি)।
বোয়ালী ইউনিয়নে মো. শাহাদত হোসেন (আওয়ামী লীগ), বর্তমান চেয়ারম্যান আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম (বিএনপি), মো. হাবিব (স্বতন্ত্র) ও মো. মজিবর রহমান (বিএনপি বিদ্রোহী)। আটাবহ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আবদুল আলীম (আওয়ামী লীগ), মো. মাকসুদুর রহমান হেলালী (বিএনপি), মো. আলাউদ্দিন মোল্লা (আওয়ামী লীগ বিদ্রোহী), মো. রেজাউল আলম বাকী (স্বতন্ত্র), সঞ্জয় কুমার সাহা বাপ্পী (আওয়ামী লীগ বিদ্রোহী), মো. মজিবুর রহমান (স্বতন্ত্র) ও ডা. মো. জয়নাল আবেদীন (তরিকত ফেডারেশন)। সূত্রাপুর ইউনিয়নে মো. বজলুর রহমান (আওয়ামী লীগ), মো. এবাদত হোসেন (বিএনপি) ও বর্তমান চেয়ারম্যান সোলাইমান হোসেন মিন্টু (বিএনপি বিদ্রোহী)। ঢালজোড়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা মো. আবদুর রাজ্জাক (আওয়ামী লীগ), মো. খোরশেদ আলম (বিএনপি), বর্তমান চেয়ারম্যান মো. ইছাম উদ্দিন (স্বতন্ত্র) ও মো. আক্তারউজ্জামান (স্বতন্ত্র)। উপজেলা নির্বাচন অফিসার মো. আমিনুর রহমান মিঞা জানান, কালিয়াকৈর উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১ ও সাধারণ সদস্য পদে ২৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024