
৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আজ আলোচনায় বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।চীনের অনুরোধে এ বৈঠক হতে যাচ্ছে। গত আগস্টেও এ ধরণের একটি বৈঠক হয়েছে।
কাশ্মীর ইস্যুতে উত্তেজনার আশঙ্কায় ১২ ডিসেম্বর নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।
এরপর চীনের জাতিসংঘ মিশন নিরাপত্তা পরিষদের কাছে লেখা চিঠিতে বলেছে, “ফের উত্তেজনার বৃদ্ধির ঝুঁকি ও পরিস্থিতির গুরুত্বকে সামনে রেখে, চীন পাকিস্তানের অনুরোধের পুনারাবৃত্তি করে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির ওপর কাউন্সিলের একটি ব্রিফিংয়ের জন্য অনুরোধ করছে।” নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভারতের কেন্দ্রীয় সরকার ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। এরপরই সেখানে উত্তেজনা শুরু হয়।
স্থানীয় সূত্রগুলো বলছে, কাশ্মীরের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয় নি। কাশ্মীরের তিন বারের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর পাশাপাশি তার ছেলে ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, জম্মু-কাশ্মীরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপির নেত্রী মেহবুবা মুফতি ও কয়েকশত স্থানীয় রাজনৈতিক নেতাকে এখনও আটক রাখা হয়েছে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024