
৫২ মফস্বল ডেস্ক।।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ঐক্যফ্রন্টের এক প্রার্থীর চার কর্মীকে আটক করেছে পুলিশ।কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ঐক্যফ্রন্টের এক প্রার্থীর চার কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে আটকদের কারাগারে পাঠানো হয়েছে। আটকরা কুড়িগ্রাম-২ আসনের ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) আমসা-আ-আমিনের কর্মী। আটকরা হলেন-কুড়িগ্রাম সদর উপজেলার লক্ষ্মীকান্ত গ্রামের শফিকুল ইসলাম (৩২), একই গ্রামের আব্দুল মোন্নাফ আলী (২৯), আমজাদ হোসেন মন্ডল (২৮) ও নাগেশ্বরী উপজেলার খামার হাসনাবাদ গ্রামের রফিকুল ইসলাম (৩১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফুলবাড়ী উপজেলার পাখিরহাট ও নেওয়াশী বাজারে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেলযোগে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অপরাধে চার জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024