মমিনুল ইসলাম(বাবু),৫২ কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামে কোটা সংস্কার আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী চক্রান্তকারীদের দ্বারা মুক্তিযোদ্ধাদের অসম্মান ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্বম্ভ চত্বরে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আখতারুজ্জামান মন্ডল, চাষী এমএ করিম, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, মুক্তিযোদ্ধা ডেপুটি ইউনিট কমান্ডার আমিনুল ইসলাম, মাহবুবার রহমান, আজিজুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার আব্দুল বাতেন প্রমুখ। কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আয়োজনে জেলার ৯ উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024