
৫২ জাতীয় ডেস্ক।।
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার মধ্যে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি দেওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও করে রেখেছে পরীক্ষার্থীরা।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশত শিক্ষার্থী প্লে কার্ড ও ব্যানার নিয়ে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে ৮৬ নম্বর রাস্তায় অবস্থান নেয়, এ অবস্থায় বাড়তি নিরাপত্তার জন্য সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।
গুলশান জোনের পেট্রোল ইনসপেক্টর বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি।
এর আগে গতকাল শুকক্রবার সন্ধ্যায় টানা অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘন্টায় হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এরপর থেকেই বুদ্ধিজীবী তথা সাধারণ জনগণের তীব্র সমালেচনার মধ্যে পড়ে দলটি।
পরীক্ষা নিয়ে সংকিত শিক্ষার্থীরা পরীক্ষাকালীন সময়ে এই ধরনের পরীক্ষা পরীপন্থী কর্মসূচি প্রত্যাহারের জন্য খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে রাখে ।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024