
৫২ গাইবান্ধা থেকে।।
গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সমস্যায় পরা এমন একজন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন।
সূত্রমতে , জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর সাতীনামারী গ্রামে সাবালিয়াল মিয়া ও সখিলা বেগমের ছেলে এম শহীদ মিয়া এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পেয়েছেন। তাঁর বাবা ভ্যান চালক এবং মা গৃহবধু হওয়ায় তার পরিবারের আর্থিক অবস্থা ভাল নয় পরিবারটি দরিদ্র। মেধাবী ছাত্রের বিশ্ববিদ্যালয়ে অনার্স ক্লাসে ভর্তির জন্য তাঁর আট হাজার টাকা প্রয়োজন। তার বাবা টাকা সরবরাহ করতে অক্ষম ছিলেন। এ কারণে তার ভর্তি হওয়া সম্পুর্ণ অনিশ্চিত ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তা জানতে পেরে, জেলা প্রশাসক আবদুল মতিন মানবিক গুণাবলীর অধিকারী শহীদ মিয়ার পাশে দাঁড়িয়েছেন । তিনি এ মেধাবী ছাত্রের হাতে ১০ হাজার টাকার চেক প্রদান করেণ।
শহীদ মিয়া এই চেক নিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং আন্তরিক হৃদয়ে ডিসি আবদুল মতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেধাবী ছাত্র শহীদ মিয়া জেলা প্রশাসকের দীর্ঘজীবন ও সুস্বাস্থ্যের জন্যে দোয়া কামনা করেন ।
দরিদ্র মেধাবী ছাত্র শহীদ মিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন। শহীদ মিয়া ২০১৭ সালে কাসিম বাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১৯ সালে সুন্দরগঞ্জ উপজেলার ধুবনি কাঁচিবাড়ী কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।
মেধাবী দরিদ্র ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসক আবদুল মতিন ভবিষ্যতে তাদের জন্য আর্থিক সহায়তা অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024