
আবু বক্কর সিদ্দিক, ৫২ গাইবান্ধা থেকে।।
গাইবান্ধায় ১'শ ৪৮টি ইয়াবা ট্যাবলেটসহ শাহিদা বেগম (৩৫) নামে মাদক ব্যবসায়ী এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিভিন্ন সূত্রে জানা যায়, সোমবার দিনগত গভীর রাতে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান। এতে জেলা সদরের সরকার পাড়া থেকে শাহিদা বেগমকে গ্ররেফতার করা হয়। সে ঐ পাড়ার জিল্লুর রহমানের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে ডিবি'র ওসি মজিবুর রহমান জানান, এ ব্যপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামী শাহিদাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024