৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
১৯৪৮ সালে শরণার্থী হওয়া লাখ লাখ মানুষকে ইসরায়েলের দখলে থাকা এলাকায় ফিরতে বাধা দেওয়ার প্রতিবাদে সীমান্তে চলা বিক্ষোভে ইসরায়েলের সেনাবাহিনীর ছোড়া গুলিতে সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২শ’ জন।
গাজার চিকিৎসা কর্মকর্তারা একথা নিচ্শিত করেণ।
বিক্ষোভকারীরা সীমান্ত বেষ্টনী ভাঙার চেষ্টা করলে সেনারা গুলি ছোড়ে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
কিন্তু ইসরায়েলের অভিযোগ, গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হামলা চালানোর উদ্দেশ্য নিয়ে সীমান্তে বিক্ষোভ মিছিল করছে।
এক সপ্তাহ আগে ঠিক একই জায়গায় বিক্ষোভ-সংঘর্ষে ১৬ ফিলিস্তিনি নিহত এবং কয়েকশ’ ফিলিস্তিনি আহত হওয়ার পর শুক্রবার আবার পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
এদিন খান ইউনিসের পূর্বাঞ্চলের সংঘর্ষে প্রথম একজন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর আসে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে রয়েছে ১৬ ও ১৭ বছরের দুই কিশোর।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সংশ্লিষ্ট সব পক্ষকেই সংঘাত এড়িয়ে চলা এবং যথাসম্ভব সংযত থাকার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024