
মামুন হোসেন, ৫২ গাজীপুর থেকে।।
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার মাদক বিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ৩ যুবককে গ্রেফতার করে, কাশিমপুর থানা পুলিশ।
১০ নভেম্বর (রবিবার) রাতে কাশিমপুর থানার সারদাগঞ্জ সুলতান মার্কেট ও হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১.গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকার মৃত মহর উদ্দিনের ছেলে মোঃ সজীব (৩২)। তার কাছ থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
২.নাটোর জেলার সদর থানা এলাকার দাঙ্গাপাড়া গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ আঃ সালাম (৩৫)। তার কাছ থেকে ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
৩.বগুড়া জেলার আদমদিঘী থানা এলাকার চাঁপাপুর দক্ষিণপাড়া গ্রামের মোঃ আব্দুল আলীমের ছেলে মোঃ বায়েজিদ (২৩)। তার কাছ থেকে ০৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে, ১১ নভেম্বর (সোমবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করে কাশিমপুর থানা পুলিশ।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024