
৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুরের রাজেন্দ্রপুরে ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বনানী প্রগতি সংঘের মাঠে, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রতি স্লোগানকে সামনে রেখে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভার কোন বিকল্প নেই। তবে শুধু আলোচনা সভা করেই মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেককে অভিভাবককে তার সন্তান কোথায়? যায় কার সাথে মিশে? এসব বিষয় নজর রাখতে হবে। মাদক নির্মূলে গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করা হবে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ খালেক। মোঃ অাকরাম হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু চার নেতা পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ কামাল, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মজনুল হক মোল্লা, রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ জজ মিয়া শেখ প্রমুখ।মাদক বিরোধী অনুষ্ঠানে অাওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার জনগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024