বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর সদর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১০ জুলাই) বিকেলে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া থেকে শুরু হয়ে ভবানীপুর বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।
র্যালি শেষে ভবানীপুর বাজারের গাজীপুর সাফারি পার্ক সড়কে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার তারবিয়াত সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।
এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. সফর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সেক্রেটারি মো. বায়জিদ মাহমুদ।
এছাড়া সদর উপজেলা শাখার সেক্রেটারি মো. রাফিক মনোয়ার সাঈদীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার প্রকাশনা সম্পাদক মো. আল আমিন নাঈম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাওয়ালগড় ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মো. মোফাজ্জল হোসাইন।
বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং তরুণদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় উদ্বুদ্ধ করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। র্যালিতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024