
৫২, মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
গাজীপুর জেলা প্রেসক্লাব ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সদস্য এস এম জহিরুল ইসলাম প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত [২০ জুন শনিবার] নমুনা দিলে [২২ জুন সোমবার] দুপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ আসে।
সাংবাদিক এস এম জহিরুল ইসলাম ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা দৈনিক নবচেতনা ও আজকের বাংলা সংবাদ এর স্টাফ রিপোর্টার।
এছাড়াও আইপি টেলিভিশন চ্যানেল টি-ওয়ানের শ্রীপুর থানার দায়িত্বরত রয়েছেন। করোনা পজিটিভের বিষয়টি তিনি ফেসবুক লাইভে এসে নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ জ্বর এর উপসর্গ নিয়ে তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন, পরবর্তীতে তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।
তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এছাড়া তিনি রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024