
মামুন হোসেন, ৫২ গাজীপুর থেকে।।
গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্থা সিএনজি স্টেশনে চাঁদাবাজী বন্ধের দাবীতে মানববন্ধন করে সিএনজি চালকরা। ১৬ জানুয়ারি ঢাকা-কাপাসিয়া- টোক- কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সকাল সাড়ে দশটা থেকে এগারটা পর্যন্ত চলা মানববন্ধেন শতাধিক সিএনজির শ্রমিক ও নেতাকর্মীরা অংশ গ্রহন করনে। ভাওয়ালগড় ইউনিয়নের শ্রমিকলীগের যুগ্মসম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক সদস্য হানিফ মাহমুদ। সিএনজি চালকরা অভিযোগ করে বলেন, জয়দেবপুর থানার নয়নপুর গ্রামের মোশারফ হোসেন নিজেকে সাবেক সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে স্টেশনে প্রতিটি সিএনজি ভর্তি ফি বাবদ ১০ থেকে ২০ হাজার টাকা নিয়ে থাকেন এবং প্রতিদিন প্রত্যেক সিএনজি থেকে ৫০ টাকা চাঁদা উত্তোলন করেন। আমরা চাঁদা দিতে অপাপরগতা প্রকাশ করলে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদেরকে মারধর ও বিভিন্ন হয়রানিমূলক মামলা- হামলার হুমকি দেয়। আমরা নিরীহ সিএনজি চালকরা এ চাঁদাবাজি বন্ধ এবং মোশারফ হোসেনসহ তার পেটুয়া বাহিনীর অত্যাচার থেকে মুক্তি চাই । এ সময় শ্রমিকরা একযোগে স্লোগান- দিতে থাকে “আমাদের দাবী একটাই চাঁদাবাজ মুক্ত সিএনজি স্ট্যান্ড চাই।”
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024