গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব ডগরী ফুটবল ক্লাবের (২০২৬-২০২৭)সনের নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৯ মার্চ) বিকেলে ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ১০ সদস্যের উপদেষ্টা মন্ডলী ও ২১ সদস্যের পরিচালনা কমিটির নাম ঘোষনা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি পদে মোঃ আলীমুল রাজিব রনি, সহ-সভাপতি পদে মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ হাসান আল মাহমুদ, মোঃ বাবলু হোসেন, সাধারণ সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাহাজুল আলম রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শামিম হোসেন, দপ্তর সম্পাদক পদে মোঃ মনোয়ার হোসেন শান্ত, প্রকাশনা সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান রনি, ক্রীড়া সম্পাদক পদে মোঃ ফাহিম ফারহান, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ রিফাত হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডাঃ রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোঃ মফিজুল ইসলাম মিদুল, সহকারী কোষাধ্যক্ষ পদে মোঃ সিয়াম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আতিকুর রহমান মঞ্জ, প্রচার সম্পাদক মোঃ জিহাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক পদে মোঃ মাহমুদ হাসান রিদয়, ছাত্র বিষয়ক সম্পাদক পদে মোঃ আশরাফুল ইসলাম অংকন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মেহেদী মোল্লা ও গ্রন্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ মাসুদ নির্বাচিত হয়েছেন।
উপদেষ্টা মন্ডলীর ১০ সদস্যরা হলেন মোঃ শাহাদাত হোসেন, মোঃ সামান সিকদার, নূর মোহাম্মদ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মাহবুব আসাদ, মোঃ ইমরুল বাশার অপু, মোঃ নাজমুল হোসেন, মোঃ জাহিদ হাসান রিদয়, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাইদুর হাসান।
ক্লাবের ফুটবলীয় কার্যক্রম পরিচালনা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার জন্য আগামী পবিত্র রমাজান মাস পর্যন্ত উক্ত নতুন কমিটিকে সর্বসম্মতিক্রমে দ্বায়িত্ব প্রদান করা হয়েছে।
উক্ত অভিষেক ও ইফতার মাহফিলে পূর্ব ডগরী পুরবী সংঘের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাজী আমিনুল হক, পূর্ব ডগরী পুরবী সংঘের সাবেক সভাপতি শরিফুল আলম স্বপন, পূর্ব ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি শরিফুল বাশার সজল, পূর্ব ডগরী পুরবী সংঘের সাবেক খেলোয়াড় রাকিবুল ইসলাম সহ সাবেক খেলোয়ার বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024