জাহিদ হাসান জিহাদ ।।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ড সচিব মোঃ নাদিম মোল্লার নিজ বাড়ীতে গত বুধবার রাতে এলাকার চিহিৃত সন্ত্রাসীরা হামলা চালায়।
হামলাকারীরা বাসা বাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ করে।
এ সময় সন্ত্রাসীরা বাসা বাড়ীর জানালার গ্লাস ও সাবমারসিবল কলের পাইপ ও বাড়ীর পাশে থাকা খড়ের গাঁধায় আগুন ধরিয়ে দেয়। উক্ত আগুনের সূত্রপাত বেগবান হলে আশে পাশের লোকজন এসে উক্ত আগুন নেভায়।
এ দিকে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, ৩৪নং ওয়ার্ড সচিব নাদিম মোল্লার সাথে একই এলাকার মৃত মলফতের তিন ছেলে যুবদল নেতা ছাবেদ আলী (৪০), হযরত আলী (৪৫), বুলেট (২৭) এবং মুকলেছ নামে চার ব্যক্তির সাথে ছোটখাটো বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে এবং উক্ত বিরোধ কে কেন্দ্র করে বিভিন্ন সময় নাদিম মোল্লাকে উল্লেখিত ব্যক্তিরা বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়ে আসছে।
তারই ধারাবাহিকতায় গত বুধবার রাতে উক্ত হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসীর ধারনা। উক্ত ঘটনার পর থেকে নাদিম মোল্লার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের জানায় তাই বিষয়টির প্রতি গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন কামনা করেছে নাদিম মোল্লার পরিবার।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024