
৫২, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে সড়ক দূর্ঘটনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার সহ ৩ জন আহত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। এছাড়াও শ্রীপুরে পৃথক দুটি দূর্ঘটনায় ২জন এবং রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্দ্যানের সামনের অপর একটি দূর্ঘটনায় ২জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুঃ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর জেলায় এই দূর্ঘটনা গুলো ঘটে।
আহতরা হলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান, তাঁর বডিগার্ড এসআই আব্দুল বারেক ও গাড়ির চালক হেলাল উদ্দিন।
বডিগার্ড আব্দুল বারেক জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে যাওয়ার পথে বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান (এনডিসি) কে বহনকারী গাড়ি রাজেন্দ্রপুর (চৌরাস্তা) এলাকায় পৌঁছলে সামনে থেকে একটি প্রাইভেটকার হঠাৎ মহাসড়কে উঠে পরে। এসময় তাদের গাড়ির চালক ওই প্রাইভেটকারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপে উঠিয়ে দেয়। এতে বিভাগীয় কমিশনার, ও গাড়ির চালক আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, বিভাগীয় কমিশনারের মাথা, হাত ও পায়ে আঘাত পেয়েছেন তার চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরদিকে সকালে গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি দূর্ঘটনায় অজ্ঞাত এক যুবক ও বৃদ্ধ ভিক্ষুক নিহত হয়।
এছাড়াও, রাজেন্দ্রপুরের ভাওয়াল জাতীয় উদ্দ্যানের সামনে ময়মনসিংহগামী এনা পরিবহনের সাথে একই দিকগামী অপর একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গেলে ভ্যানের পেছনে সজোরে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই এনা পরিবহনের সুপারভাইজার ও হেলপার নিহত হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শরিফুল ইসলাম জানান, নিহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024