
৫২ গাজীপুর অফিস।।
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় আজ ২৫ নভেম্বর (সোমবার) সকালে মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সদ্য নির্বাচিত মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোহাম্মদ লিটন মিয়া।
অত্র মাদ্রাসার স্টুডেন্ট কেবিনেট এর আয়োজনে সম্বর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা সোলায়মান খান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে লিটন মিয়া বলেন মাদ্রাসার সার্বিক উন্নয়নে ও লেখাপড়ার মান ভালো করার লক্ষ্যে আমি সর্বাত্মক দায়িত্ব পালন করে যাবো, এবং মাদ্রাসার ভবনসহ অন্যান্য উন্নয়নের জন্য মাননীয় সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন সবুজ ভাইয়ের সহযোগিতা নিয়ে কাজ করে যাবো।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024