সদর উপজেলার পিঙ্গাইল 'রাজেন্দ্র ইকো রিসোর্টে' অবৈধ দখল ও লুটপাটের প্রতিবাদে ১৯অক্টোবর (রবিবার) দুপুরে সংবাদ সম্মেলন করেন রিসোর্টের কো-অপারেশন এন্ড এডমিন রাকু দেওয়ান।
সংবাদ সম্মেলনে রাকু দেওয়ান বলেন, গত ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে স্থানীয় আজিজুর রহমান শিমুল ও শফিকুর রহমানের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ৩০-৩৫ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে রিসোর্টের এক অংশের সকল কর্মচারীকে মারধর করে বের করে দিয়ে অবৈধ দখল ও লুটপাট চালায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশকারীরা রিসোর্টের জমির মালিকানা দাবি করলে গত ৭অক্টোবর (মঙ্গলবার) উভয় পক্ষ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জয়দেবপুর থানা পুলিশের উপস্থিতিতে সালিশ মিমাংসায় বসলে অবৈধ অনুপ্রবেশকারীরা সঠিক কোন কাগজপত্র উপস্থাপন করতে না পারায় মীমাংসা অসমাপ্ত রেখে পুনরায় ২০ অক্টোবর (সোমবার ) বসার তারিখ নির্ধারণ করেন।
কিন্তু অবৈধভাবে দখলদাররা বৈঠকে বসার আগেই গত ৮ অক্টোবর (বুধবার) দিবাগত রাত ১টা ৪৫মিনিটে ৪০-৪৫ জন অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে প্রধান ফটক বন্ধ করে আমাদের রিসোর্টের ভেতর অবরূদ্ধ করে রিসোর্ট দখলের চেষ্টা চালায়।
পরে জয়দেবপুর থানা পুলিশ এসে আমাদের উদ্ধার করে।
উক্ত ঘটনায় রিসোর্টের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছি।
রাজেন্দ্র ইকো রিসোর্টের কো-অপারেশন এন্ড এডমিন রাকু দেওয়ান বলেন, গনমাধ্যমে আমাদের বিষয়টি প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমাদের রিসোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024