
৫২ গাজীপুর অফিস।।
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার কাঁইয়াপাড়া নতুন বাজারে (ইভেন্স মোড়) স্থানীয় শিরিরচালা যুব সমাজের উদ্যোগে ২২ নভেম্বর (শুক্রবার)প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসির করেছেন আল্লামা মুফতী নূর হোসাইন নূরানী দা.বা(পীরসাহেব মুন্সিগঞ্জ), আরো তাফসির করেছেন, জামি’য়া ইসলামিয়া উত্তরার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব মুফতী জাকির হোসাইন কাসেমী দা.বা।
তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাজীপুর জেলার যুগ্ন আহবায়ক মোঃ সেলিম আজাদ, গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিন রিয়াজ।
মাহফিল আয়োজক কমিটির আহবায়ক সাদিকুল ইসলাম ও যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদ কাঁইয়ার সার্বিক তত্বাবধানে ও গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী সরকারের সভাপতিত্বে উক্ত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, ভাওয়ালগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর সিদ্দীক, ভাওয়ালগড় ইউপি আ.লীগের যুগ্ন আহবায়ক এ্যাড. বাবুল হোসেন খাঁন, ভাওয়ালগড় ইউপির ১নং ওয়াড সদস্য শফিকুল ইসলাম মোল্লা।
তাফসির মাহফিলে স্থানীয় যুব সমাজের মধ্যে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আলহাজ্ব মনির হোসেন সরকার, আল-আমিন ফকির, হুমায়ূন কবীর মিলন, এম সবুজ আহম্মেদ, এ্যাড. জোবায়ের হোসেন, মঞ্জুরুল আলম প্রমুখ।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024