
মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
দেশব্যাপী চলমান করোনা ভাইরাসের কারণে গাজীপুর সদরে ভাওয়ালগড় ইউনিয়নে কর্মহীন হয়ে পরা অসহায় গরীব ৫০০ টি পরিবারের মধ্যে গাজীপুর জেলা আ'লীগ এর যুগ্ম-সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ জামিল হাসান দুর্জয়ের পক্ষে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
আলহাজ্ব এ্যাডঃ জামিল হাসান দুর্জয়ের পক্ষ থেকে কর্মহীন ও অসহায় হয়ে পরা মানুষের মাঝে চলমান খাদ্য সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় এই কার্যক্রম শুরু হয়। উপহার সামগ্রী হিসেবে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়। এই কার্যক্রম ৯ টি দলে বিভক্ত হয়ে একযোগে ৯ টি ওয়ার্ডে পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর
জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ ফিরোজ মিয়া, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ লোকমান হোসেন, ভাওয়ালগড় ২ নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন খান, ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব শফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ আলিম উদ্দিন বুদ্দিন,ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ আফজাল হোসেন, অত্র ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ফারুক হোসেন, ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, মোঃ কাজল সরকার, লিটন পাল, আল-আমিন ফকির, হাবিবুর রহমান, দেলোয়ার হোসাইন, মোঃ রুহুল আমিন, মোঃ জজ মিয়া, ছাত্রলীগ নেতা তানজিম, রাসেল, সাকিব, রবিন সহ আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024