গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ২০১৬-২০১৭ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। বৃহস্পতিবার দুপুরে নগর ভবন সভাকক্ষে বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এক হাজার ৪’শ ২১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি।
প্রস্তাবিত বাজেটে আয় এবং ব্যয় সমান ধরা হয়েছে। বাজেটে রাজস্ব খাত থেকে সর্বোচ্চ ৩’শ ৩৯ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে উন্নয়ন খাতে। রাজস্ব এবং নিজস্ব তহবিল থেকে এ উন্নয়ন ব্যয় ধরা হয়েছে দুইশ’ ৩৭ কোটি ৭২ লাখ ১১ হাজার টাকা।
বাজেট বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, এ বাজেটে রাস্তা, ড্রেন, পানি সরবরাহ, বর্জ্য ববস্থাপনার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, আব্দুল হাদি শামীম, এডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, আতাউল্লাহ মন্ডল, রফিজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024