আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৫ গাজীপুর -৩ আসনের ভাওয়াল মির্জাপুর এলাকায় আজ ২৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে 'তৃণমূলের কাঠগড়ায় সপ্তাহে একদিন' নামের ব্যতিক্রমী এক কর্মসূচিতে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন উক্ত আসনের সম্ভাব্য প্রার্থী আতাউর রহমান মোল্লাহ।
রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে জনসমর্থন সৃষ্টি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে গণজোয়ারের লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, নয়াপাড়া সহ আশেপাশের এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়।
জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লার নেতৃত্বে আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব এমারাত হোসেন মুসুল্লি ,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক সিনহা, শরিফুল ইসলাম, মনজুরুল ইসলাম ,সোহেল,ওমর ফারুক সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024