প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৬, ৭:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০১৮, ৮:৪২ অপরাহ্ণ
গোবিন্দগঞ্জে ৩’শ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবু বক্কর সিদ্দিক, ৫২ গাইবান্ধা জেলা প্রতিনিধি।।
গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩'শ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোহেল রানা (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হাবিবুর রহমান, এসআই শফিকুল ইসলাম, এসআই শাহীনুর আলম, এসআই জিল্লুর রহমান এ অভিযান চালান। এতে পৌরসভার ৮ নং ওয়ার্ডের পান্তাপাড়া থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী সোহেল রানা বুজরুক বোয়ালিয়া ঐক্য পাড়াস্থ জাহাঙ্গীর আলমের পুত্র। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯০ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামী সোহেল রানাকে আদালতে পাঠানো হয়েছে। আসামী সোহেলের বিরুদ্ধে একই আইনে আরো একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024