
৫২ রাজনীতি ডেস্ক।।
বাংলাদেশের উপর দিয়ে ভয়ে যাওয়ার সম্ভাবনায় ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে দেশের উপকূলীয় অঞ্চলে মানুষের পাশে দাঁড়ানো ও সচেতনতা এবং দূর্যোগ মুহুর্তে নিরাপদ স্থানে মানুষদের নেওয়ার জন্য জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এর নির্দেশনাক্রমে ৫ সদস্য উপকমিটি গঠন করা হয়েছে।
গতকাল যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় – এই কমিঠিতে এডভোকেট সাইফুদ্দিন খালেদ (কক্সবাজার) আহ্বায়ক, ইয়ামিন হোসেন (ভোলা) সদস্য সচিব, জাবেদুর রহমান জনি সদস্য (গাইবান্ধা) মাসুদ রানা জুয়েল (ঢাকা) এমরান চৌধুরী (চট্টগ্রাম) ।
কমিঠির আহবায়ক এডভোকেট সাইফুদ্দিন খালেদ বলেন আমি আমার অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করে সার্বক্ষণিক সারা দেশের পরিস্থিতি নজর রাখা হচ্ছে। এছাড়া কক্সবাজার সহ ঝুকিপূর্ণ এলাকায় জননেেতা ববি হাজ্জাজ এর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি।
কমিটির সদস্য সচিব ইয়ামিন হোসেন বলেন জননেতা ববি হাজ্জাজ এর নির্দেশনা ক্রমে আমাদের এই উপকমিটি গতকাল রাত থেকে কাজ করছে আমরা সার্বক্ষনিক আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে মানুষ কে ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে সচেতনতা করে যাচ্ছি এবং মাইকিং করেছি।
জাবেদুর রহমান জনি বলেন, এনডিএম দেশের যে কোন দূর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ায় আর এই কমিটিই তার প্রমাণ।
এনডিএম দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবীর ভুমিকা পালন করে মানুষের পাশে থাকবে বলে কমিঠি বিষয়টি নিশ্চিত করেছে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024