
মমিনুল ইসলাম বাবু, ৫২ কুড়িগ্রাম থেকে।।
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় চাষাবাদের জন্য পাওয়া যাচ্ছেনা কৃষি শ্রমিক। এতে বিপাকে পড়েছেন কৃষকরা।
জানাগেছে, উপজেলার অধিকাংশ শ্রমজীবী মানুষ ইটভাটায় ইট তৈরির কাজ করছেন। এই শ্রমিকরা এখন চাষাবাদের কাজ করতে চাচ্ছেন না। এ বিষয়ে শ্রমিকরা জানান, চাষাবাদে মজুরি কম। তাছাড়া চাষাবাদের কাজে সময় লাগে বেশি। তাই চাষাবাদের কাজে তাদের আগ্রহ কম। এর ফলে চাষিরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। বিপাকে পড়েছেন উচ্চ বা মধ্যবিত্ত কৃষকরা।
উপজেলার পেদিখাওয়া বিলের কৃষক খয়বর হোসেন জানান, কৃষি শ্রমিকের সংকটে তিনি চাষাবাদ করতে পারছেন না। যদিও শ্রমিক পাওয়া যায়, তারা বেশি মজুরি দাবি করছেন। একই কথা জানান, কিসামত বানু এলাকার আব্দুস সালাম, শকের হাট এলাকার সলিম উদ্দিন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমান বলেন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার শুরু হলে এই সংকট কিছুটা হলেও কমবে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024