
৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিজবেহারা এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয় গেরিলা নিহত হয়েছে। আজ (শুক্রবার) শ্রীনগরে সেনাবাহিনীর এক মুখপাত্র ছয় গেরিলা নিহত হওয়ার কথা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন।
সংশ্লিষ্ট
এলাকায় অজ্ঞাত গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সেনাবাহিনী এবং পুলিশের
স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য সমন্বিত যৌথবাহিনী ওই এলাকা ঘিরে ফেলে
তল্লাশি অভিযান চালায়। এসময় লুকিয়ে থাকা গেরিলারা যৌথবাহিনীকে টার্গেট করে
গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। সতর্কতামূলক পদক্ষেপ
হিসেবে কর্তৃপক্ষ অনন্তনাগ জেলায় মোবাইল ইনাটারনেট পরিসেবা স্থগিত করেছে।
এদিকে, ওই ঘটনাকে
কেন্দ্র করে অনন্তনাগের শালগান্ড, খানাবল, কানেলওয়ান, দাচনিপোরা এলাকায়
সড়কে নেমে প্রতিবাদী তরুণরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
প্রদর্শন করেছে। খানাবল এলাকায় বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য
করে পাথর নিক্ষেপ করলে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী শূন্যে
গুলিবর্ষণ করে।

অন্যদিকে, আজ দক্ষিণ কাশ্মিরের ত্রালে
অজ্ঞাত গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সেনাবাহিনী, পুলিশের স্পেশাল
অপারেশন গ্রুপ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফের সদস্য সমন্বিত যৌথবাহিনী গোটা
এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে।
গত (মঙ্গলবার) দক্ষিণ
কাশ্মিরের সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে বন্দুকযুদ্ধে
চার গেরিলা ও সেনাবাহিনীর এক প্যারা-কমান্ডো নিহত হন।
গতকাল (বৃহস্পতিবার)
ভোরে অজ্ঞাত গেরিলারা দক্ষিণ কাশ্মিরের কুলগামের খুদওয়ানিতে সেনাবাহিনীর
ক্যাম্পে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময়
পাল্টাপাল্টি গুলিবর্ষণের মধ্যে মুসকান নামে এক তরুণী গুলিবিদ্ধ হয়ে আহত
হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024