
মামুন হোসেন, ৫২ গাজীপুর থেকে।।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর বেস্ট পারফরমেন্স ওসি আকবর আলী খান। অদ্য ৯ মে জিএমপি’র মাসিক কল্যাণ সভা মে/১৯ খ্রিঃ উপলক্ষে জিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জিএমপি এর বেস্ট পারফরমেন্স ওসির হাতে পুরস্কার তুলে দেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর পুলিশ কমিশনার মহোদয় জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার)।
“মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছিল, এর জন্য পুরস্কৃত হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জনাব আকবর আলী খান। তিনি কাশিমপুরাবাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ইতিমধ্যে কাশিমপুরবাসীর মধ্যে সস্থির নিঃশ্বাস ফিরে আসতে শুরু করেছে।
অফিসার ইনচার্জ আকবর আলী খান, কাশিমপুরের সকল পেশাজীবি জন-সাধারণকে সকল ধরনের অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
তিনি আরও বলেন, “আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। পুলিশকে সঠিক তথ্য দিন, কাশিমপুর থানাসহ বাংলাদেশের সকল পুলিশকে সহায়তা করুন!”
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024