আজকে সত্যিকার অর্থে একটি বিজয়ের দিন।যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি যারা গণতন্ত্রের রাজনৈতিকে বিশ্বাস করি এবং এদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে চাই যাদের দীর্ঘ ১৭ বছর আন্দোলন ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এবং সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করছি সেই ৫ আগস্ট আজকে আমাদের দ্বিতীয় স্বাধীনতার দিন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।
তিনি আরো বলেন, আপনারা জানেন দীর্ঘ লড়াই সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতা কর্মীদের আত্মত্যাগ করতে হয়েছে রক্ত দিতে হয়েছে হাজার হাজার নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন।আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যা জেলে পাঠিয়ে নির্যাতন নিপীড়ন করেছে এবং দেশ নায়ক তারেক রহমানকে কারাগারে নির্যাতন করে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে আজকে সেই সৈর শাসকের বিদায় হয়েছে।আপনাদেরকে বুঝতে হেবে যে উদ্দেশ্যে এদেশের জনগণ স্বৈরশাসকের বিরুদ্ধে আত্মত্যাগ করল সে উদ্দেশ্য আপনাদেরকে বুঝতে হবে। একটি গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আইনের সুশাসন দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়া এই দশের মানুষের স্বপ্ন।এই দেশের জনগণ যে স্বপ্ন দেখে সে স্বপ্ন জননেতা তারেক রহমানের স্বপ্ন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারো স্বপ্ন।এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের সকলেরই ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার (৫আগস্ট) বিকেলে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় সদর উপজেলা বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানের আলোচনা সভায় গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফজলুল হক মুসল্লী,শহিদুল্লাহ কাজী,ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান সহ উপজেলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত শেষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হাজার হাজার নেতা কর্মীদের অংশগ্রহণে এক বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024