
৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের ক্ষণিকের আনন্দ-উল্লাস শোকে পরিণত হবে।
মার্কিন হামলায় আইিআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল সুলাইমানি’র শাহাদাতের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
আইআরজিসি’র মুখপাত্র আরও বলেছেন, আইআরজিসি, জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতিরোধ ফ্রন্ট জেনারেল সুলাইমানির রক্তের বদলা নেবে। তিনি বলেন, আজ থেকে আইআরজিসি ও প্রতিরোধ ফ্রন্টের নয়া অধ্যায়ের সূচনা হবে এবং জেনারেল সুলাইমানির গড়ে তোলা যোগ্য ও সাহসী সংগ্রামীরা তার লক্ষ্য-আদর্শকে বাস্তবায়ন করবে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীও স্পষ্ট ভাষায় বলেছেন, মার্কিন হামলার চরম প্রতিশোধ নেওয়া হবে।

আজ (শুক্রবার) ভোর একটায় ইরাকের বাগদাদ বিমান বন্দরের কাছে আমেরিকার সন্ত্রাসী সেনাবাহিনীর হামলায় জেনারেল সুলাইমানি শাহাদৎবরণ করেছেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024