শেখ অলিদুর রহমান অলি।।
তনু নামটি এখন খুব পরিচিত হয়ে উঠছে। তনু এখন আন্দোলনের নাম। তনু একটি জনক্ষোভের নাম। তনু প্রতিবাদের ভাষার নাম। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনু ঘটনার দিন টিউশনি করতে বাসা থেকে বেরিয়েছিল এবং মাকে বলে গিয়েছিলেন- টেইলারের দোকান থেকে তার নতুন জামাটি নিয়ে আসতে। এই নতুন জামা পরে পরের দিন কলেজে যাবার কথা ছিলো। মাকে এই বলেই বেরিয়েছিনে তনু, এটাই শেষ যাওয়া আর বাড়ি ফেরা হয়নি তার। মেয়ের খোঁজে বেরিয়ে বাবা প্রথমে পান জুতা। তারপর খোঁজে মেয়ের নিঠুর রক্তাক্ত শরীরের। এরই হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সারাদেশের মত টঙ্গীতে মুসলধারা বৃষ্টি উপেক্ষা করে হোসেন মার্কেট এলাকায় সোমবার সকালে যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বেলা ১১টায় ওই এলাকার ঢাকা-ময়নসিংহ মহাসড়কের পাশে স্বজনরা মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন।
যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখার সভাপতি সাংবাদিক শেখ অলিদুর রহমান অলি সঞ্চলনায় এবং টঙ্গী ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা কামালুর রশীদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদীয়া প্রি-ক্যাডেট মাদ্রাসার পরিচালক এম শাহীন হোসেন, মকবুল হোসনে, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের গাজীপুর সিটি শাখার সভাপতি নাদিম হোসেন খান, সাংস্কৃতিক সংগঠক জহিরুল আলম বাধঁন, গোন্ডেন লাইফ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ফিরোজা বেগম সূবর্না, দত্তপাড়া মডেল একাডেমীর পরিচালক ডা. সাদেকুজ্জামান পাঠান, মিজানুর রহমান, এড. হাসনাহেনা, সমাজকর্মী রফিকুল ইসলাম রিপন, বেনজির রহমান খান পিন্টু, হাজী খোরশেদ আলম তপন, আলাউদ্দিন, জুয়েল মাল প্রমুখ।
স্বজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ রোম্মান শেখ, জাহাঙ্গীর রনি, সোহেল রানা চমন, ইঞ্জি: মুন্নাফ, রফিকুল ইসলাম, এস. এইচ সজল, খাইরুল আলম মুরাদ, মান্নান খন্দকার, জাহিদ, নাজমুল ইসলাম রাকিব, সাবিনা আক্তার, কানিজ আক্তার, তানিশা আক্তার তমা, রোকেয়া আক্তার, কানিজ ফতেমা, ফতেমা ইয়াসমিন, ইকরামুল হক মুরাদী, ফারজানা শিখা, শাহনাজ, হালিমা, মাসুদ, আমিনা রহমান, সোনিয়া আক্তার, সোহেলি আক্তার স্বর্না, মনোয়ার হোসেন, আরজু, সাবিনা আক্তার, মমতা, ফারজানা আক্তার, সাইফুল ইসলাম, মৌসুমী আক্তা, মোজাম্মেল হোসেন, মৌসুমী খানম, কাজী মাকসুদ, মোখলেছুর রহমান, পারভেজ আহামেদ, বিলকিস জাহান, শিল্পি আক্তার, শিউলি আক্তারসহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী। টঙ্গী ফাউন্ডেশন, গোল্ডেন লাইফ আইডিয়াল স্কুল, দত্তপাড়া মডেল একাডেমী উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করেছেন।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুসহ বিভিন্ন সময়ে যেসব নারী নির্যাতিত, ধর্ষিত ও ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন, সেসব অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তনু যদি আমার মা হোত, তনু যদি আমার বোন হোত, তনু যদি আমার প্রিয় একজন হোত তাহলে কি আমরা ঘরে বসে থাকতাম। আজ তনুর হত্যার বিচারের দাবিতে সারাদেশে পতিবাদের ঝড় বইছে। আমরা আর তনুর মত কোন বোনকে হারাতে চাই না।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024