
৫২ মফস্বল ডেস্ক ।।
আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ। রোববার (২৬ এপ্রিল) দুপুর ১টা ১২ মিনিটে ঝাঁকুনি অনুভূত হয় রাজধানীতে। দেশের বিভিন্ন স্থান থেকেও আসছে একই ধরনের কম্পন অনুভূত হওয়ার খবর। এবারের ভূমিকম্প টানা ১০-১৫ সেকেন্ড ধরে অনুভূত হয়।
গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পএলাকায় ভূমিকম্পে রাজ্জাক,উত্তরা এপ্যারেলস ও টেক্সজোন র্গামেন্স হেলেপরার খবর পাওয়া গেছে। কারখানা তিনটি আধাবেলা ছুটি ঘোষনা করে র্কতৃপক্ষ।
ইউএসজিএস বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলে এর মাত্রা ছিলো ৬.৭।নেপালে কুদারির ১৭ কিলোমিটার দক্ষিণে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।
এর আগে শনিবার দুপুর ১২টা ১২ মিনিটে ৭.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপে গোটা দেশ। একই সময়ে ভূমিকম্পে নেপাল ও ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নেপালেই প্রাণহানি ঘটে ২০০০ জনেরও বেশি।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024