টিকটকের নিজস্ব তথ্যে উঠে এলো অ্যাপের আসক্তির রহস্য
কম সময়ের ভিডিও দেখার সুযোগ থাকার কারণে অনেকেই ঘন্টার পর ঘন্টা টিকটক অ্যাপ ব্যবহার করেন। শুধু তাই নয়, কিছু লোক নিয়মিত ভিডিও দেখার কারণে টিকটকের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। এই আসক্তি তাদের মস্তিষ্কের বিকাশ এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। গবেষকরা এই বিষয়ে আগেও টিকটক ব্যবহারকারীদের সতর্ক করেছেন।
এবার টিকটকের অভ্যন্তরীণ গবেষণা এবং নথিপত্রে টিকটক অ্যাপে আসক্তির রহস্য খোলাসা করা হয়েছে। টিকটকের তথ্য অনুযায়ী, ৩৫ মিনিটের মধ্যে ২৬০টি ভিডিও দেখলেই ব্যবহারকারীরা টিকটকের প্রতি আসক্ত হয়ে পড়তে পারেন।
দুই বছর ধরে চলা তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ১৪ জন অ্যাটর্নি জেনারেল টিকটকের নথি প্রকাশ করেছেন। এই নথি থেকে জানা গেছে, টিকটকের কর্মকর্তারা অ্যাপটির কিশোর-কিশোরী ব্যবহারকারীদের জন্য সৃষ্ট বিপদ সম্পর্কে সচেতন ছিলেন। অন্য কথায়, কিশোর-কিশোরীদের আসক্ত করার জন্য ইচ্ছাকৃতভাবেই টিকটক অ্যাপটি ডিজাইন করা হয়েছে। এর ফলে, অ্যাপের অ্যালগরিদম ব্যবহারকারীদের আসক্ত করার জন্য ধারাবাহিকভাবে ভিডিও দেখায়।
টিকটক ভিডিও নির্মাতাদের জন্য সুখবর হলো - টিকটক শিশু-কিশোরদের নিরাপদ রাখার জন্য প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে। তবে এই সুরক্ষা ব্যবস্থা আসলে অ্যাপের ব্যবহারের সময় সীমিত করার জন্য নয় বরং টিকটকের ভাবমূর্তি উন্নত করার জন্য চালু করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এই বিষয়ে টিকটকের একজন কর্মকর্তা একটি নথিতে বলেছেন, এই সিদ্ধান্তগুলির প্রাথমিক লক্ষ্য ছিল দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বাড়ানো। আসলে, টিকটক অ্যাপের ব্যবহার বাড়ানোর জন্য কাজ করছে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024