
জাহিদুল ইসলাম, ৫২ ডিমলা (নীলফামারী) থেকে।।
আজ রবিবার নীলফামারীর ডিমলা উপজেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রনোদনা কর্মসূচি ২০১৯ এর আওতায় এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে বেলা ১১টায় এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, মাননীয় সংসদ সদস্য নীলফামারী-১, বিশেষ অতিথি বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ, বাবু নিরেন্দ্র নাথ রায়, সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা পাট কর্মকতা মহিবুর রহমান লোহানী আবুল কাশেম সরকার ,চেয়ারম্যান ৩নং ডিমলা ইউনিয়ন পরিষদ, জহুরুল ইসলাম ভুইয়া ,চেয়ারম্যান ২নং বালাপাড়া ইউনিয়ন পরিষদসহ সাংবাদিকবৃন্দ প্রমূখ।
পরে উপজেলার ৩৫০ জন কৃষক-কৃষানীদের মাঝে ১ কেজি সরিষা বীজ, ডিএপি ২০ কেজি, এমপি ১০ কেজি কৃষি প্রনোদনার বিনামূল্যে বিতরন করা হয়।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024