
জাহিদুল ইসলাম , ৫২ ডিমলা অফিস।।
আজ ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিষদ হলরুমে পল্লীশ্রী রিকল ২০২১ প্রকল্পের আয়োজনে গণতান্ত্রিক সুশাসনে জনসস্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের উদ্যোগে কমিউনিটি পর্যায়ে সরকারি পরিষেবার কার্যকারীতায় ভিজিডি বিষয়ক গণশুনানির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং খগাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,চেয়ারম্যান উপজেলা পরিষদ ডিমলা, বিশেষ অতিথি বাবু নিরেন্দ্র নাথ রায়, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ডিমলা, আয়েশা সিদ্দিকী আশা, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ডিমলা, উপজেলার ভূমি কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক,ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, জনতা মহাবিদ্যালয়ের প্রভাষক অমিয় ব্যানার্জী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও তিনটি ইউনিয়ণের ইউপি সদস্য/সদস্যাগণসহ বিভিন্ন স্তরের সুধিজন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, জেসিকা গোমেজ, প্রোগ্রাম অফিসার অক্সফ্যাম ইন বাংলাদেশ, দিনাজপুর, অনুষ্ঠান সঞ্চালনায় প্রকল্প সমন্নয়কারী পুরান চন্দ্র বর্মন, রিকল-২০২১ প্রকল্প ডিমলা, সহযোগীতায় এম এ মুকিম চৌধুরী, প্রজেক্ট অফিসার, পল্লীশ্রী প্রতীক প্রকল্প ডিমলা, সামছুদ্দীন মিয়া, ভলান্টিয়ার ইইউ-সিএসও প্রকল্প ডিমলা এবং গোলাম মোস্তফা এফএফ রিকল ২০২১ প্রকল্প ডিমলা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক দিক তুলে ধরেন এবং সংশ্লীষ্ট ইউনিয়ন পরিষদের ভিজিডি,বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃভাতা সহ বিভিন্ন সমস্যার বিষয়ে উম্মুক্ত আলোচনা করা হয়। বক্তারা আরো বলেন গবীব, দুস্থ,অসহায়, পঙ্গু, হতদরিদ্র পরিবারের লোকজনেরা যেন এসব সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে সুষ্টি কামনা করেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024