
৫২ জাতীয় ডেস্ক।।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল
ইসলাম বলেছেন, ‘ডেঙ্গু মশা বাঘ বা সিংহের চেয়েও ভয়াবহ। এদের বিরুদ্ধে জিহাদ
করতে হবে। যেসব জায়গায় এডিস মশা জন্ম নেয় ও বংশবিস্তার করে যেমন
টায়ারের ভাঁজে, ডাবের খোসায়, আইসক্রিমের কৌটায়- এসব কিছুর বিরুদ্ধে
জিহাদ ঘোষণা করতে হবে।’
রোববার রাজধানীর কাফরুলে জামিউল উলুম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক কার্যক্রমে প্রধান অতিথির বক্তৃতার কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি তিনি এ আহ্বান জানান।
মাদ্রাসা ছাত্রদের
উদ্দেশ্য করে আতিকুল ইসলাম বলেন, ‘আপনারা কোরআনের হাফেজ। আপনারা যারা কোরআন
নিয়ে আছেন আপনাদের মন পরিষ্কার। আমার বিশ্বাস মাদ্রাসার ছাত্ররাই পারবে
ঢাকা থেকে এডিস মশা দূর করতে।’
সভায় বিশেষ অতিথি
হিসেবে বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার
বলেন, উন্নয়নের মহাসড়কের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। সব সূচকে বাংলাদেশ
এগিয়ে আছে। এমন একটি দেশে পরিষ্কার-পরিছন্নতা নিয়ে জনগণকে সচেতন হতে হবে।
সবকিছু ‘আল্লাহর গজব’ বলে চালিয়ে দেওয়া ঠিক না। আমাদের চারপাশ আমাদের
পরিষ্কার রাখতে হবে।
সভায় প্রধানমন্ত্রী
কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্নয়ক আবুল কালাম আজাদ বলেন, এডিস মশা
আমাদের শত্রু। তাই শত্রুকে চিনতে হবে, জানতে হবে। তাহলেই যুদ্ধের কৌশল বোঝা
যাবে। ডেঙ্গুর সময় শুধু প্যারাসিটামল ওষুধ খাওয়া যাবে ও প্রচুর পরিমাণে
তরল জাতীয় খাবার খেতে হবে। দ্বীনের দাওয়াত যেভাবে আমরা সবাইকে দেই সেভাবে
ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আপনাদের
কথা সবাই শুনে।
মাদ্রাসার প্রিন্সিপাল
আবুল বাশার নোমানীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা
বিভাগের বিভাগীয় কমিশনার জয়নুল বারী, ঢাকা জেলার জেলা প্রশাসক সালেহ
মোহাম্মদ ফেরদৌস খান।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024