
৫২ জাতীয় ডেস্ক।।
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। ধর্ষকের চেহারার একটি ‘স্বচ্ছ ধারণা’ পাওয়া গেছে। সেই ভিত্তিতেই এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতর নাম মজনু। তাকেই ‘ধর্ষক বলে শনাক্ত’ করেছেন ঢাবির ওই ছাত্রী। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ও চার্জার উদ্ধার করা হয়েছে বলে বুধবার দুপুরে র্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন।
তিনি জানান, তার নাম মজনু, বাড়ি নোয়াখালী। সে পেশায় ফুটপাথের হকার। ওই এলাকায় হকারি করার পর রাতে আশপাশেই থাকে। ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে সে জড়িত।
এর আগে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম মঙ্গলবার গভীর রাতে গণমাধ্যমকে বলেন, কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সোমবার সকালে গাজীপুর থেকে মজনুকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024