
৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
ফ্রান্সে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে
রাজধানী প্যারিসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
রাজধানী চ্যাম্প এলিসি অ্যাভেনিউয়ে বিক্ষোভের ওপর পুলিশ পানি-কামান ও
টিয়ারগ্যাস ব্যবহার করে। আজকের (শনিবার) এ বিক্ষোভে শত শত মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা ফরাসি প্রেসিডেন্ট
ইমানুয়েল ম্যাকরনের বাসভবন এলিসি প্রাসাদের দিকে যেতে চাইলে সংঘর্ষ শুরু
হয়। পুলিশের বাধা ও হামলার কারণে বিক্ষোভকারীরা প্রাসাদ পর্যন্ত পৌঁছাতে
পারেন নি। বিক্ষোভে অংশ নেয়া লোকজনের অনেকেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ
করেন আবার কেউ কেউ ম্যাকরনের পদত্যাগের দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন
করেন।

আজ দিনের শেষে অন্তত ৩০ হাজার বিক্ষোভকারী
নতুন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা
হয়েছে। এ বিক্ষোভ মোকাবেলার জন্য প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা
হয়েছে।

বেশ কয়েকদিন ধরেই ‘হলুদ জ্যাকেটধারী’
বিক্ষোভকারীরা এ বিক্ষোভ করে আসছেন যা এখন অনেকটা সাপ্তাহিক প্রতিবাদ
কর্মসূচিতে পরিণত হয়েছে। গত সপ্তাহের বিক্ষোভে দেশব্যাপী অন্তত তিন লাখ
মানুষ অংশ নিয়েছে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024