
মোবারক হোসেন শিশির নিউজ চ্যানেল৫২.কম: দুর্গাপুর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর দুর্গাপুরের দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি গ্রহন করেছেন চেয়ারম্যান পুত্র তরুন শিক্ষিত মেধাবী সাবেক ছাত্রনেতা তহিদুর রহমান রিপন। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের প্রবীন নবীন ত্যাগী ও গ্রহনযোগ্যশীল নেতৃবৃন্দদের সাথে নিয়ে ইউনিয়নের তৃনমূলে আগাম নির্বাচনী প্রচার প্রচারনা ও গনসংযাগ শুরু করেছেন সাবেক ছাত্রনেতা নেতা তহিদুর রহমান রিপন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় নির্বাচনী মাঠে নিজের অবস্থান শক্ত করে ধরে রাখতে ইতিমধ্যে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের পাড়া-মহল্লার দলীয় নেতাকর্মী সমর্থক ও সাধারন ভোটারদের সাথে মতবিনিময় শুরু করেছেন। তরুন, শিক্ষিত, গরীব অসহায় মানুষের বন্ধু, পরোপকারী, দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে হ্যাট্টিককারী তিনবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত দুর্গাপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আব্দুল খালেক মন্টুর জৈষ্ঠ্য পুত্র সাবেক মেধাবী ছাত্রনেতা তহিদুর রহমান রিপনকে ঘিরে দেলুয়াবাড়ী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারন ভোটারদের মাঝে আগাম নির্বাচনী ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার বলেন, শিক্ষিত তরুন যোগ্যতা সম্পূর্ন মেধাবী সাবেক ছাত্রনেতা রাজনীতিবীদ পরিবারের সন্তান তহিদুর রহমান রিপন। তিনি সহ তার পরিবারের সদস্যরা অদ্যবধি সর্বদা অত্র ইউনিয়নের সাধারন জনসাধারনের যেকোন বিপদে আপদে সব সময় পাশে থেকে সাহায্য সহযোগীতা করে আসছেন। তহিদুর রহমান রিপন গরীব দূখী মেহনতি আপামর জনসাধারনের নেতা। দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রেজাউল করিম বলেন, আসন্ন দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি থেকে ধানের শীষ প্রতিকের দলীয় মনোনয়ন প্রাপ্তিতে তহিদুর রহমান রিপন একজন যোগ্য প্রার্থী । তার মতো নেতাকে দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন মহুরী বলেন, মন্টু চেয়ারম্যানের ছেলে হিসেবে প্রত্যেকটি বাড়ি থেকে তাকে ভোট দেয়া উচিত,এবং সেই অধিকার তার আছে। চেয়ারম্যান পুত্র তহিদুর রহমান রিপন দলের জন্য একজন নিবেদিত নেতা। তার বলিষ্ঠ ও বেগবান নেতৃত্বে দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপি সহ সকল সহযোগী সংগঠনকে সুসংগঠিত ও প্রানবন্দ করেছে। আগামী দিনে শহীদ জিয়ার আদর্শিত বলিষ্ঠ নেতৃত্বে ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল করার পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার পাশাপাশি রাজনৈতিক আন্দোলন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে বলিষ্ঠ ভূমিকা করবে । দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসন্ন দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা তহিদুর রহমান রিপনকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য উপজেলা, জেলা ও কেন্দ্রিয় কমিটির নীতি নির্ধারক সহ মনোনয়ন বোর্ডের সন্মানিত সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন দেলুয়াবাড়ী ইউনিয়নের বিএনপি নেতাকর্মী সমর্থক সহ সাধারন ভোটাররা। উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুস সামাদ বলেন, তহিদুর রহমান রিপনের বাবা ছিলেন সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত রাজনীতিবীদ। তার বাবা মরহুম আব্দুল খালেক মন্টু স্বাধীনতার পর দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান তিনবার নির্বাচিত হয়েছেন। তিনি চেয়ারম্যান হিসেবে ইউনিয়নবাসীর কাছে অত্যান্ত এক জনপ্রিয় ব্যাক্তি ছিলেন। চেয়ারম্যান আব্দুল খালেক মন্টু দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি দীর্ঘ প্রায় ১৭ বছর সততা ও নিষ্ঠার সাথে দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামী ইউপি নির্বাচনে তার সুযোগ্য জৈষ্ঠ্য পুত্র তহিদুর রহমান রিপন কে ইউনিয়নবাসী দলমত নির্বিশেষে ভোট প্রদানের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করবে। দেলুয়াবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএনপি কর্মী ইউসুফ আলী বলেন, তহিদুর রহমান রিপন একজন নম্র ভদ্র বিনয়ী স্বভাবের অধিকারী। সকল জনসাধারনের সাথে তার নম্র ভদ্রতা ও শ্রদ্ধাশীল ব্যবহারে সকলের মন জয় করেছেন। সাবেক ছাত্রনেতা তহিদুর রহমান রিপনের স্বপ্নকে বাস্তবে রুপদিতে নির্বাচনে দলমত নির্বিশেষে চেয়ারম্যান পদে বিজয়ী করতে সর্বদা প্রস্তুতি নিয়েছে এলাকাবাসী। ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা তহিদুর রহমান রিপন বলেন, আমি একজন শহীদ জিয়ার আদর্শিত পরিবারের সন্তান, বংশীয় ভাবে রাজনৈতিক ও জনপ্রতিনিধি পরিবারে আমার জন্ম। আমি ছাত্র জীবন থেকে রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিভাগ থেকে অনার্স (স্নাতক) ডিগ্রী অর্জন করি। পড়াশোনা শেষ করে চাকরি না করে জনগণের সেবা করার জন্য এলাকায় এসে রাজনীতির হাল ধরি । আসন্ন দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ইচ্ছা পোষন করায় দলীয় হাইকমান্ড থেকে সবুজ পেয়ে আমি নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকায় রয়েছি। অত্র ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সাথে আছেন। দল আমাকে যোগ্য মনেকরে দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো ইনশাআল্লাহ।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024